ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রতিদিনের কাগজ'র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন এর নির্মম হত্যাকাণ্ড এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ গেইট-এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে বাঁশখালী প্রেস ক্লাব ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আমার সংবাদ ও সি-প্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ছৈয়দুল আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মুহাম্মদ তাফহীমুল ইসলাম, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত সহ আরও অনেক সাংবাদিক।

বক্তারা আরও বলেন, ‘‘সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। আমরা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই।’’

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram