ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৫

১২ আগষ্ট থেকে সারাদেশে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা

শহিদ জয়, যশোর: সারাদেশে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগষ্ট সকাল ৬ টা থেকে ১৫ আগষ্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা এ পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে।

শুক্রবার দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন।

সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ একটি কালো আইন। এ আইনের ৯৮ ও ১০৫ নং ধারাসহ অন্যান্য আমাদের সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুন অগ্রীম ট্যাক্স কমিয়ে পূর্বের ন্যয় বহাল রাখতে হবে। 

মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসাবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানীর মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর করতে হবে। দূর্ঘটনা কবলিত গাড়ী থানায় আটক হলে ৭২ ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরী করতে হবে। মহাসড়কে তিন চাকার যানবাহন (অটো-টেম্পু, অটোরিক্সা) সহ বি,আর,টি,এ, কর্তৃক অ-অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। এছড়া ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারী দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, মালিক শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram