ঢাকা
logo
প্রকাশিত : August 7, 2025

চিলমারীতে স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ গ্রেপ্তার ৩

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ আগষ্ট) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার (৬ আগষ্ট) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়৷উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি সদস্য মাহাবুবুর রশিদ বিপ্লব (৫০) কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল মিয়া (৩৮) ও নাঈম মিয়া (১৮) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram