ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ওজন কারচুপির অভিযোগে ৪টি ফিলিং স্টেশন এবং ৩টি স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযানের নেতৃত্ব দেন সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

তিনি বলেন, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগে অভিযান পরিচালনা করে ৪টি স্বর্ণ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয়। অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে। তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।

এদিকে বুধবার শহরের কয়েকটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ঔষধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ঔষধের দোকানকে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram