ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪২
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

দুর্গাপুর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক আফিয়া আখতার

দুুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর উপজেলা লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুবাড়ী, দেবিপুর, বখতিয়ারপর উচ্চ বিদ্যালয়, দেলুয়াবাড়ী ইউপি ও ডিজিটাল সেন্টার, দুর্গাপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) বেলা ১২ টায় উপজেলায় পৌছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত) সাবরিনা শারমিন। এ সময় উপজেলা চত্বরে ফিতা কেটে জ্ঞানপিঁড়ি উদ্বোধন ও একজন ভিক্ষুককে একটি দোকানঘর তুলে দেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলাগুলো পরিদর্শন করতে আসি। আপনাদেরও দায়িত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগিতা করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram