ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2025

গোপালগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালি করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে একটি বিজয় র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। এ বিজয় র‍্যালি তে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার সরকারে পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। একটি দল ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান সমাবেশের বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram