ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
logo
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৫

দীর্ঘ দ্বন্দ্ব মিটিয়ে ঐক্য, আসন পুনরুদ্ধার লক্ষ্য: চন্দনাইশ বিএনপি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির ঘাটি হিসেবে পরিচিত চন্দনাইশ-সাতকানিয়া(আংশিক) নির্বাচনী এলাকায় টানা বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি ছেড়ে নতুন দল এলডিপি গঠন করলে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েন চন্দনাইশ উপজেলা বিএনপি। এরপরে ১/১১ এবং দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে গ্রুপ উপ গ্রুপে বিভক্ত হয়ে পড়ে উপজেলা বিএনপি। বড় গ্রুপ গুলোর মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের অনুসারী ও কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহসিন জিল্লুর করিম এর অনুসারী হিসেবে পরিচিত নেতা-কর্মীরা দীর্ঘ সময় ধরে ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন, কেন্দ্র ও জেলা ঘোষিত কর্মসূচি আলাদা আলাদাভাবে পালন করে আসছিলেন।

দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে এবার ঐক্যের সুর উঠেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বিএনপি পরিবারে। এ লক্ষ্যে দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে মঙ্গলবার (০৫ আগস্ট) ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সকল গ্রুপের অনুসারীরা ও উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য যথাক্রমে মোজাম্মেল হক বেলাল, সিআইপি হেলাল, ইফতেখার হোসেন ইফতু, মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা বিএনপি'র সাবেক আহবায়ক মাহমুদুর রহমান মাহাদু, সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম মোরশেদুল আলম প্রমুখ।

ঐক্যের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উপস্থিতিতে দুই দফা বৈঠকের মাধ্যমে সকল গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতিতে ঐক্য চূড়ান্ত হয় যা বিজয় মিছিলের মাধ্যমে দৃশ্যমান হয়। দলের কোন্দল মিঠে যাওয়ায় বিজল মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

এ নিয়ে ইতিমধ্যে উপজেলা বিএনপি পরিবারের মাঝে বইছে আনন্দের হাওয়া। নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাঠে নামছেন সংগঠনকে এগিয়ে নিতে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য ইফতেখার হোসেন ইফতু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বলেন, "আমরা মনে করি, বিএনপি’র আজকের এই ঐক্য পরবর্তীতে বিএনপি’র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে বিএনপির হারানো আসন পুনরুদ্ধার হবে এবং এই ঐক্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির আন্তরিক প্রচেষ্টায় চন্দনাইশ উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram