ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪১
logo
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের বর্ষপূতির অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতার বক্তব্যে বাধা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা চলছিল। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হয়। এ সময় বক্তব্য দিতে বাধা দেয় আরেক জুলাই যোদ্ধা ইসমাঈল হক সিরাজীসহ তার সমর্থকরা। এ নিয়ে সাব্বির ও ইসমাঈলের সমর্থকদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তি হয়। উদ্ভুত পরিস্থিতিতে প্রায় ২০ মিনিট অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে আবারও অনুষ্ঠিত হয় জুলাই বর্ষপূতির অনুষ্ঠান।

পরে সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম অন্তর্ভূক্ত করার প্রতিবাদ করায় একাংশ ক্ষুব্ধ হয়েছে তার উপর। এরই জের ধরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়।

অন্যদিকে ইসমাঈল হক সিরাজী দাবি করেছেন, গত বছরের ৫ আগস্টের আগে জুলাই যোদ্ধাদের যে তালিকা করা হয়েছিল সেটি পরে বদলে যায়। নতুন তালিকা করে জুলাই যোদ্ধাদের যাবতীয় সুযোগ—সুবিধা দেয়া হচ্ছে। এর প্রতিবাদে সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসন তাদের শেল্টার দিচ্ছে এবং মঞ্চে তাদের মঞ্চায়িত করা হচ্ছে।

জেলা প্রশাসক আব্দুস সামাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দেননি। তবে তিনি বলেন, এটি ছাত্রদের বিষয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram