

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে শহীদ আবদুল মজিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় রামগড় উপজেলা ২নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদ আব্দুল মজিদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য আবদুল লতিফ, মাহবুব আলম, মনজিলা ঝুমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, শহীদ আব্দুল মজিদের পিতা আমিন মিয়া এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় শহীদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এবিএম ইফতেখার উদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের এই আত্মত্যাগের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাঁদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি। যা আগামীতে অব্যাহত থাকবে।
