ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৫
logo
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৫

মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি: মোংলায় সুন্দরবন সংলগ্ন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মনিরঘোল দারুসসুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসায় মোট ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটার বিতরণ করা হয়।

রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায়, আজ ৩ আগস্ট কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে মোংলা উপজেলার জয়মনি এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram