ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2025

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা, লাকসাম: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে মনোহরগঞ্জের বাসিন্দা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর ইসিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি জমা দেন।

কে এম জাহাঙ্গীর এ আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। তিনি সাবেক এমপি অ্যাডভোকেট এটিএম আলমগীরের ছোট ভাই।

স্মারকলিপিতে এ কে এম জাহাঙ্গীর উল্লেখ করেন, ৩০ আগস্ট নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি মারফত জানতে পেরেছি-জাতীয় সংসদ আসন ২৫৭, কুমিল্লা-৯ (লালমাই ও লাকসাম) এবং ২৫৮, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ) পুনর্বিন্যাস করা হয়েছে। অথচ ১৯৭৩ সাল থেকে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা-৯, ২৫৭নং সংসদীয় আসন।

এ আসনে সীমানা পুনর্নির্ধারণের জন্য এলাকার কোন ভোটার আবেদন করেননি। দুই উপজেলার ভোটার একত্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। এখানকার জনগণের প্রত্যাশা, পূর্বের ন্যায় লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে আসনটি পুনর্বহাল করা হোক।

এ কে এম জাহাঙ্গীর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি নিশ্চত করে জানান, কুমিল্লা-৯ আসনটি বিলম্বে পুনর্বহাল করতেই হবে। অন্যথায় লাকসাম-মনোহরগঞ্জের জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram