ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৭
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে শনিবার তৃতীয় দিনে জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ। সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা- খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড- শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জ সদরে মহাসড়ক অবরোধ করে।

প্রায় দু’ঘন্টা ধরে অবরোধ চলাকালে এসব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের দশানী মোড় অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে আবারো আবারো মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

সমাবেশ থেকে রবিবার (৩ আগষ্ট) সকালে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান ও বাগেরহাট সদরসহ রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশের কর্মসূচি দেয়া হয়।

বাগেরহাটে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক প্রকৌমলী এটিএম আকরাম হোসেন তালিম, ওেজলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপি নেতা শেখ ওয়াহিদুর রহমান দিপু, ড. শেখ ফরিদুল ইসলাম,খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যরিষ্টার শেখ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাইল করিম, জামায়াতের জেলা সেক্রেকারি শেখ মোহম্মদ ইউনুস, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম. এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সভাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের বাগেরহাটে আসন কমিয়ে দেয়ার প্রস্তাব জনআকাংখার পরিপন্থি। যেখানে বাগেরহাটে আরো নির্বাচনী আসন বাড়ানো দরকার, সেখানে আসন কমানোর সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ৫ আগষ্ট থেকে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram