ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৯
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

তাহিরপুরে নৌকাসহ ২০ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ১৮ টি ভারতীয় গরু সহ একটি নৌকা জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি। 

শনিবার(২ আগষ্ট)ভোর রাতে উপজেলার বিরেন্দ্র নগর এলাকায় গরু গুলো আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ চল্লিশ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান,আটক স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram