ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪০
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

অবশেষে ৩ লাখ টাকার বিনিময়ে ছাড়া পেল অপহৃত শিশু বাপ্পি

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় কয়েক দিনের উৎকণ্ঠা ও দুশ্চিন্তার পর অবশেষে পরিবারের কোলে ফিরেছে সাত বছরের শিশু মো. বাপ্পি।

পরিবারের দাবি, অপহরণকারীদের দাবি করা ৩ লাখ টাকা দেওয়ার পর শুক্রবার রাতে তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।

পরিবার জানায়, গত ২৯ জুলাই গভীর রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু বাপ্পি। কিছুক্ষণ পরই অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রিয় সন্তানকে জীবিত ফিরে পেতে বাধ্য হয়েই পরিবার টাকা দেয়। অবশেষে ১ আগস্ট রাত ৮টার দিকে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়। খবরটি প্রকাশ্যে আসে রাত ১১টার দিকে। বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহরণের পর থেকেই পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযান চলছিল। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলী তৎপরতায় চাপে পড়ে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো চিহ্নিত হয়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram