ঢাকা
logo
প্রকাশিত : August 2, 2025

চকরিয়ায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

মিজবাউল হক, চকরিয়া : ‎কক্সবাজারের চকরিয়ায় রাতে হত্যা মামলার এক আসামিকে গুলি করে হত্যা করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। তার নাম মোহাম্মদ সুহায়েত হোসেন (৪১)। 

সুহায়েত উপজেলা বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি কারাগার থেকে বের হয়েছেন বলে জানান স্থানীয়রা।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বদরখালী বাজারে থেকে সুহায়েত রাস্তা দিয়ে কয়েকজন লোকের সাথে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে আজমনগর স্কুলের সামনে পৌছলে ৪-৫ জন মুখোশধারী সশস্ত্র যুবক ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে সুহায়েতকে পেছন দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে যান। তার সাথে হাঁটতে থাকা স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে এগিয়ে যান। ওইসময় সুহায়েতকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ সময় দূর্বৃত্তরা রিকশায় করে পালিয়ে যেতে দেখে ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়। এরইমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

‎পরে স্থানীয় লোকজন চকরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় লোকজন দুর্বৃত্তদেরকে চিহ্নিত করতে পারেনি।

‎চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মধ্যরাতে মুখোশ পরিহিত দ্রুতগতির অটোরিকশা থেকে  দুর্বৃত্তরা সুহায়েতকে গুলি করে। পুলিশ টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ টিম ঘটনার তথ্য উদঘাটনে কাজ করছে। হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। তিনি আরো জানান, নিহত সুহায়েতের বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram