ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দীর্ঘ ১০ বছর পর ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram