ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: নাহিদ ইসলাম

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা ধমক দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে তারা বলছে- জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে উপড়ে দেবে।

তিনি বলেন, মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদীরা কিছুদিন আগে গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখতে পারেনি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা আজ গাজীপুরের মাটিতে এসেছি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান। তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram