ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত, প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকানঘর পুড়ে যায়। আগুনে একটি দোকানে থাকা নগদ ৪ লাখ টাকার পোড়া নোটের মধ্যে এক লাখ টাকা উদ্ধার করা গেলেও বাকি অর্থসহ দু'একটি দোকান বাদে অন্য দোকানগুলোর সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা সকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ৩টি মুদি, সেলুন, একটি খালি দোকান ও একটি কীটনাশকের দোকান ছিল।

স্থানীয়রা জানান, একটি মুদি দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার মধ্যে মাত্র এক লাখ টাকার মতো পোড়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সবকিছুই পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে আগুনের লেলিহান শিখায় ব্যবসায়ী জীসান আহমেদের সার ও কীর্টনাশকের দোকান, ফিরোজ আলমের মুদি দোকান, মইদুল ইসলামের মুদি দোকান, রেজাউল ইসলামের ইলেকট্রনিক্স এর দোকান ও সজীব কুমারের একটি সেলুনের দোকান পুড়ে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মইদুল ইসলাম জানান, তার দোকানে নগদ সাড়ে সাড়ে ৪ লক্ষ টাকাসহ মুদি দোকানের মালামাল ও আসবাবপত্র সহ প্রায় ৯ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সার ও কীটনাশক ব্যবসায়ী জীসান আহমেদ জানান, তার দোকানে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় ১৬-১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আতাউর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোন একটি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী, ঘোড়াঘাট থানার এস আই সাব্বির হোসেনসহ আরও অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram