ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১০
logo
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৫

বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন এবং পেছনে থাকা আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram