ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

গঙ্গাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার, বাড়িঘর ভাংচুর

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে রঞ্জন রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জন ওই গ্রামের শ্রী সুজন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে একাধিকবার কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে পড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সন্ধ্যা নাগাদ কিছু বিক্ষুব্ধ জনতা আলদাদপুর এ রঞ্জনের কাকার বাড়ি ভেঙ্গে দেয়। এ খবর শোনা মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছায়। রাত যত গভীর হতে থাকে বিক্ষুব্ধ জনতার তত জমায়েত লক্ষ্য করা যায়।

তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। প্রায় চার ঘন্টাব্যাপী বিক্ষুব্ধ জনতাকে থামাতে বিভিন্ন ধরনের বক্তব্য দেন দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

রাত একটা কোনভাবেই থামানো যাচ্ছিল না বিক্ষুব্ধ জনতাকে, পরিস্থিতি জেনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বিক্ষুব্ধ জনতার ঢল দেখে হ্যান্ড মাইক হাতে বারবার আহবান করলেও তাতেও থামছিলেন না বিক্ষুব্ধ জনতা। প্রায় ঘন্টাখানেক কথা বলার পর বিক্ষুব্ধ জনতা পিছু হটে। গভীর রাতে এলাকার নিয়ন্ত্রণে চতুর্দিকে অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশের টহল টিম।

রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টার সময় হঠাৎ শতাধিক লোকজন লাঠি সোটাসহ ওই এলাকায় এসে বাড়িঘড় ভাংচুর করে দিয়ে চলে যায়। তারা অধিকাংশই পার্শ্ববর্তী সিঙ্গেরগাড়ি ও মাগুরা উপজেলার লোক বলে জানা যায়। ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন আলদাদপুরসহ আশপাশের হিন্দু পরিবারগুলো। রাত জাগা অসহায় হিন্দুদের আক্ষেপ আমরা তো ভুল করি নাই ভাই, আমার বাড়িটা ভেঙে দিল কেন। এখন আমরা কোথায় যাব।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেয়া রঞ্জন গ্রেফতার হয়েছে। অসহায় অন্যান্য হিন্দু পরিবার গুলো ভয়ে বাড়িঘর ছাড়া।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযুক্ত রঞ্জনকে গ্রেফতার করেছি।জানি প্রিয় নবীর অপমানে আপনার আমার সবার হৃদয় কাঁদছে, তবুও ভাংচুর এ কোন সমাধান নয়, প্লিজ আইন নিজের হাতে তুলে নিবেন না।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, প্রিয় নবীকে কটাক্ষ করে পোস্ট দেয়া যুবক গ্রেফতার হয়েছে। বিচার কাজ শুরু হয়ে গেছে।দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। ডিসি স্যার সবসময় এ বিষয়ে খোঁজ-খবর রাখছেন। ভাংচুর এই কোন সমাধান নয়, শান্ত থাকুন -অপরাধীর সুষ্ঠ বিচার হবে ইনশাআল্লাহ্।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram