ঢাকা
logo
প্রকাশিত : July 25, 2025

জুলাই শক্তিকে সঙ্গে নিয়ে এদেশকে পরিবর্তন করবো: নাহিদ ইসলাম

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: মুজিববাদ এখনো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ৫ আগস্ট মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। জনগণ তাদের বিতাড়িত করে দেশ ছাড়া করেছে।

তিনি আরো বলেন, এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসিত হচ্ছে, তার সঙ্গে ফিরছে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি। এসব প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই, মানুষের ফিটনেস নেই, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস নেই। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন। এনসিপি ফিটনেসবিহীন রাষ্ট্র চায় না। জুলাই শক্তিকে সঙ্গে নিয়ে আমরা এদেশকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই।

তিনি মুজিববাদের বিরুদ্ধে আইনি প্রতিরোধের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার ভাষায়, মুজিববাদ মানে মুজিব না, মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গুম-খুন-ধর্ষণ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি গণতন্ত্র হত্যাকারী ও দলীয় শাসন ব্যবস্থার প্রতীক।

পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram