ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

জয়পুরহাটে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু

মাশরেকুল আলম, ‎জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে আম গাছের ডাল ভেঙ্গে পড়ে সজল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রবল ঝড়ে আটাপুর ইউনিয়নের উচাই কাঁচা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজল আটাপুর গ্রামের সাজ্জাদ হোসেন (লালবাবু)’র ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম জানান, সকাল ৯টায় হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে আসে। এর কিছুক্ষণ পর তীব্র গতিতে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় কাঁচা বাজারে একটি টিনশেড ঘরে সজল আশ্রয় নেন।

এ অবস্থায় বিকট শব্দে একটি আম গাছের ডাল ওই টিনশেড ঘরের উপরে ভেঙ্গে পড়ে। এতে করে সজল ওই গাছের ডালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন।

দুপুরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ইউপি সদস্য শফিকুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram