ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

লালপুরে চায়না দোয়ারী জালে ধ্বংস হচ্ছে পদ্মা নদীর প্রাণবৈচিত্র্য

সজিবুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর অংশের পদ্মা নদীতে অবৈধ চায়না দোয়ারী জালের দৌরাত্ম্য বেড়েই চলেছে। নদীর বিভিন্ন পয়েন্টে অগভীর ও গভীর পানিতে এসব নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে করে নৌচলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি ধ্বংসের মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য।

স্থানীয়দের অভিযোগ, নদীর লক্ষীপুর ঘাট থেকে বিলমাড়িয়া পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার এলাকায় নদীতে পানি প্রবেশ করছে। এসকল এলাকায় অল্প পানিতে রাত দিন ২৪ ঘন্টা প্রকাশ্যেই এসব জাল পেতে মাছ শিকার চলছে। নদীর চেহারা এখন যেন অবৈধ জালে ঢেকে গেছে।

পদ্মা নদী সংলগ্ন এলাকার আইচাঁন নামে এক জেলে বলেন, নদীতে এখন মাছ পাওয়া তো দূরের কথা, শুধু জাল আর জাল। মাঝেমধ্যে জালের ফাঁদে পা আটকে পড়ে দুর্ঘটনার শিকার হতে হয়। অনেক সময় নদীতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কারণ চায়না দোয়ারীর শক্ত ফাঁদে জড়িয়ে পড়ে নৌকার প্রপেলর।

এদিকে নদীর প্রাণবৈচিত্র্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের লালপুর উপজেলা শাখার সভাপতি সজিবুল ইসলাম বলেন, নদীর প্রাণবৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে এই চায়না দোয়ারী জাল। নির্বিচারে ধ্বংস হচ্ছে ছোট মাছ, পোনা ও ডিমওয়ালা মাছ। এতে ভবিষ্যতে নদীতে ভয়াবহ মাছের সংকট দেখা দিতে পারে। আমরা অবিলম্বে এসব অবৈধ জাল উচ্ছেদে কার্যকর ও কঠোর পদক্ষেপের দাবি জানাই।

এ বিষয়ে লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, চায়না দোয়ারী একটি অবৈধ ও পরিবেশবিরোধী জাল। আমরা ইতোমধ্যে তথ্য সংগ্রহ করছি। খুব শিগগিরই সমন্বিতভাবে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram