ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মাটিরাঙ্গা জোন সদরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি।

সভায় মাটিরাঙ্গা অঞ্চলের সার্বিক পরিস্থিতি, ব্যাটারিচালিত টমটমের লাইসেন্স নবায়ন, ধলিয়া লেক পরিষ্কার, অবৈধ দখলমুক্তকরণ, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, শিক্ষার্থী নির্যাতন, শান্তি পরিবহন দুর্ঘটনা, শিশু ধর্ষণ, চাঁদাবাজি, রাজনৈতিক স্থিতিশীলতা, ভূমি বিরোধ এবং জেলা পরিষদের বরাদ্দ বিষয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় জোন অধিনায়ক বলেন, মাটিরাঙ্গা জোন এলাকায় আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় সক্রিয় রয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সদা প্রস্তুত এবং সন্ত্রাসী তৎপরতা রোধে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, আনসার অধিনায়ক এইচ. এম. মেহেদী হাসান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), জামায়াত সভাপতি শামসুল হক, বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক আলগীর হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনসহ সেনা ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram