ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩২
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে শিবালয় ইউনিয়নের বড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করেন রাজ্জাক শেখ। পরে শিশুটি বাসায় ফিরে তার মায়ের কাছে বিষয়টি জানায়। শিশুর মা ঘটনাটি তার বাবাকে জানালে পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। মামলায় সরকার পক্ষের আইনজীবী হুমায়ন কবির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী শ্রিপ্রা রানি উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram