ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2025

বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল শহরের আলোচিত মাদক বিক্রেতা জুতি-মুন্নাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর ভাটারখাল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গাঁজার একটি বড় চালানসহ গ্রেপ্তার করা হয়।

সম্পর্কে স্বামী-স্ত্রী জুতি-মুন্না দীর্ঘদিন ধরে বান্দরোড সংলগ্ন ভাটারখাল কলোনিতে অবস্থান নিয়ে মাদক বাণিজ্য চালিয়ে আসছিলেন। এর আগে তারা ৯নং ওয়ার্ডের রসুলপুর কলোনিতে বসবাস করতেন এবং সেখানে তাদের মাদকের বড় সিন্ডেকেট ছিল। ইতোপূর্বে তারা দুজন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা চলমান রয়েছে।

এই চিহ্নিত মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করার খবর শহরবাসীকে এক ধরনের স্বস্তি দিয়েছে। তবে তাদের বেশি দিন বন্দি রাখা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, চিহ্নিত মাদকবিক্রেতা জুতি-মুন্নাকে পুলিশ এর আগেও একাধিকবার গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু তাদের বেশি দিন আটকে রাখা সম্ভব হয়নি। আইনি ফাঁক গলে তারা জামিনে মুক্ত হয়ে ফের মাদক বাণিজ্যে জড়িয়ে পড়েন।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পঁচিশোর্ধ্ব মুন্না ফরাজী ও তার স্ত্রী জুতি আক্তার দীর্ঘদিন ধরে ভাটারখালে মাদক বাণিজ্য চালিয়ে আসছেন এবং তাদের কাছে মাদকের বড়টি চালান মজুদ আছে এমন খবরে সোমবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে একপর্যায়ে তাদের দুজনকে গ্রেপ্তার করাসহ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক বিক্রির বেশ কিছু অর্থও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

জুতি-মুন্নাকে গ্রেপ্তার করায় ডিবি পুলিশ সাধুবাদ জানিয়েছে ১০নং ওয়ার্ডের বাসিন্দারা। একাধিক বাসিন্দা জানিয়েছেন, স্বামী-স্ত্রী গোটা ভাটারখাল এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছিলেন।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাসোহারা দিয়ে তারা এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছিল। এই চিহ্নিত মাদক বিক্রেতাদের দীর্ঘমেয়াদী কারান্তরীণ রাখার ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram