ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : জুলাই ২১, ২০২৫

গফরগাঁওয়ে একযোগে ২৩৮ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ও বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২১ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহর নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদ্যালয়গুলোতে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উপজেলার চরআলগী ইউনিয়নের উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে উদ্বোধক ছিলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

অপরদিকে ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ কামরুজ্জামান। এতে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাজল। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাজিয়া জিহান তানিয়া, মোঃ জহির উদ্দিন, অভিভাবক রুনা আক্তার ও সাহিদা আক্তার প্রমুখ।

প্রতিটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram