ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৫
logo
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫

দিনাজপুরের খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মোছা. পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারুল ওই এলাকার মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবিত রেখেছিলেন। তবে এবার ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে মরদেহ নিচে নামিয়ে ফেলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram