

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন করা হয়েছে । জুলাই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি', আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া মোনাজাত শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন, এলজিইডির উপজেলা সহকারি প্রকৌশলী বোরহান উদ্দিন, সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর ও এনসিপির উপজেলা সদস্য সচিব মোশাররফ হোসেন প্রমূখ।
জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও. নুর করিম খোকা মিয়া।
