ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহীদ ডা: আবুল কাশেম ময়দান মাঠ বের হয়ে শহর প্রদক্ষিণ শেষ কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমীর মাও: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: মুহা: ইমরান হোসেন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

জামায়াত ঘোষিত জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ সাত দফা দাবি সমাবেশে উপস্থাপন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram