ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

ইসলামপুরে নারী কেলেঙ্কারির সাথে জড়িত সাবেক অধ্যক্ষের পুনরায় যোগদানের প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে নারী কেলেঙ্কারির ঘটনার সাথে জড়িত ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আ:ছালামের পুনরায় যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল শেষে কলেজ গেইটে মানববন্ধনে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার খানম সুলেখা, অভিভাবক মোরাদুজ্জামান, মহিলা দলের সভানেত্রী রিনা আক্তার কাপাসি, শিক্ষার্থী রৌদশী, শিরিন, ছাত্রনেতা রাফিয়ান জামান বিশাল, শিক্ষার্থীদের অভিভাবক রেখা আক্তার, রশিদা আক্তার, শিরিনা বেগমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই সময় বক্তারা বলেন, গত ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে আন্তঃনগর ট্রেনে স্কুলের শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় দেওয়ানগঞ্জ জিআরপি থানা পুলিশ ও ট্রেনের যাত্রীরা প্রিন্সিপাল আব্দুস সালামকে হাতেনাতে ধরে। এই ঘটনায় তিনি দীর্ঘদিন কলেজ থেকে চাকুরীচ্যুত রয়েছে।

ইসলামপুরের ঐতিহ্যবাহী এই শিক্ষাঙ্গনে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে ট্রেনে নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত সাবেক অধ্যক্ষ আবারও আইনের মারপেচে নিজেকে অধ্যক্ষ দাবি করে আবারও যোগদান করার চেষ্টা করছে। তাই এমন নৈতিক চরিত্র অব্ক্ষয় কুলঙ্কার শিক্ষকের আগমনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পরে তার বিষয়টি নিয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের নিকট একটি স্বারকলিপি প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram