

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবির প্রতি অবমাননা, মিটফোর্ড এলাকায় চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় আড়াইহাজার উপজেলা বিএনপির অফিস মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এছাড়াও বিএনপির নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু হানিফ রিমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
সভায় জিয়াউর রহমানের ছবির অবমাননাকারী এবং তারেক রহমানকে কটুক্তি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। পরে মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আড়াইহাজার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
