

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের গণমানুষের নেতা জেলা বিএনপি'র আহবায়ক, সাবেক সংসদ সদস্য জননেতা ফজলুল হক মিলনের নির্দেশনায় ২ শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রকার ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড: আল-আমিন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মো: খোরশেদ আলম মোল্লা, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: সুরুজ মাষ্টার, বিএনপি নেতা সিরাজউদদীন মোল্লা, বাড়ীয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, আলিফ পারভেজ, যুবদল নেতা মোবারক, মান্নান, তুষার, শাহাদাত ভূইয়া, রিপন, আনোয়ার, মামুন, নাইম, সাব্বির, মিরাজুল প্রমুখ।
এছাড়াও বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এড:আল-আমিন হোসেন এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়।
