ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

জামালপুরে ঘুমন্ত অবস্থায় যুবককে গলা কেটে হত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে মাসুদ প্রামানিক নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আহত হয়েছেন তার চাচা রুবেল প্রামানিক।

রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, তারা রাতে ঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুর্বৃত্তরা তাদের উপর ছুরিকাঘাত করে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলে মাসুদ প্রামানিকের মৃত্যু হয়। মুমূর্ষু বস্থায় চাচা রুবেল প্রামানিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামানিকের লাশ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনা সম্পর্কে জানতে তদন্ত কাজ চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram