

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শিশু মেয়ে ধর্ষণ মামলার রায়ে আনোয়ার হোসেন আনু নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দ্রমন ট্রাইব্যুনালের বিচারক এম.এ হামিদ আসামীর উপস্থিতে এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আনু যশোরের কতোয়ালী মডেল থানার ডাকাতিয়া এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আদালতের এজহারে জানা যায়, ২০১২ সালের ১লা সেপ্টেম্বর দিবাগত রাতে ঘরের ভিতরে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করে বাবা আনোয়ার হোসেন আনু। এসময় মেয়ের আত্ম-চিৎকারে মেয়ের মায়ের ঘুম ভেঙে যায় এবং প্রতিবেশীকে ডাকচিৎকার করলে আসামী দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর মা বাদি হয়ে আনোয়ার হোসেন আনুকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি রকিবুজ্জামান তদন্ত শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারী আনোয়ার হোসেন আনুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এরপর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এবং ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামীর উপস্থিতে মৃত্যুদন্ডসহ ১লাখ টাকা অর্থদন্ড করেন।

