ঢাকা
logo
প্রকাশিত : July 12, 2025

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: বিএনপি নেতাকে গাছের সাথে বাঁধল গ্রামবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি:প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতেনাতে আটক হয়েছেন মানিকঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)।স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে সামাজিকভাবে বিচার বসিয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।

স্থানীয় এলাকাবাসী জানায়, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিনের চাঞ্চল্য ছিল। এরই ধারাবাহিকতায় গত রাতেও ওই ব্যক্তি প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার পর এলাকার লোকজন তাকে হাতে-নাতে আটক করে এবং ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে।

অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে।

ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ইদ্রিস আলী বলেন, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।

এদিকে,খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরকীয়ার সম্পর্কে দুইজনই বিয়েতে সম্মত হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, অন্যায় ও গহৃত কাজে অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেলের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram