ঢাকা
logo
প্রকাশিত : July 10, 2025

মানিকগঞ্জে বৃষ্টির অযুহাতে ৮০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়

মানিকগঞ্জ প্রতিনিধি: টানা বৃষ্টিতে মানিকগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশী বেড়েছে কাঁচা মরিচের দাম। ৮০ টাকার কাঁচা মরিচ এক লাফে তিনগুণ বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতে।

এছাড়া বেগুন, করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। আর ঢেঁড়শ, কাকরোল, পটল ৮০ টাকা ও লাউ, চিচিংগা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আলু, পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা ও পেঁয়াজ ১০ টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

বৃহস্পতিবার মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা মিলে।

বৃষ্টির অযুহাতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তি জানিয়েছেন খুচরা বাজারের ক্রেতারা। ক্রেতাদের দাবী, পাইকারি বাজারে দাম কম থাকলেও বৃষ্টির অযুহাত দেখিয়ে খুচরা বাজারে দাম বাড়িয়ে দিয়েছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা।

আর বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় দাম বাড়ছে। বৃষ্টির পর দাম আরও এক ধাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিক্রেতারা।

এদিকে, মানিকগঞ্জ জাগীর বন্দর ধলেশ্বরী পাইকারি আড়তে গিয়ে দেখা যায়, পাইকারিতে এক পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়। অর্থাৎ প্রতি কেজির দাম ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

আড়তদার আবদুস সালাম জানান, টানা বৃষ্টির কারণে মানিকগঞ্জের মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতে পারছেন না কৃষকরা। ক্ষেতেই নষ্ট হচ্ছে মরিচ। এছাড়া অন্য জেলার মরিচও মোকামে কম আসছে। সরবরাহ কমে যাওয়ায় দামটা বেড়েছে।

আড়ত ঘুরে দেখা গেছে, শুধুমাত্র কাঁচামরিচ নয়, পাইকারি আড়তে অন্যান্য সবজির দামও আগের তুলনায় বেশ বেড়েছে। বেগুন, করলা, চিচিংগা, ঢেঁড়শ, ধুন্দল, পটল, ঝিংগাসহ অন্যান্য সবজির দাম প্রতি পাল্লায় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে।

আড়তদাররা জানান, টানা বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বেড়ে যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram