ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৭
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাঠালিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে কলেজ ছাত্রদল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি নেতা গোলাম আজম সৈকত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল, ছাত্রদল কাঁঠালিয়া উপজেলার আহŸায়ক কমিটির নেতা হেলাল জোমাদ্দার, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সিয়াম হোসেন, কলেজ ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তর এবং সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমানসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ বাংলার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ও ছাত্রদল সবসময়ই অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। দেশের প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram