

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন মোল্যা (৭২) চিকিৎসাধীন আবস্থায় ৪জুলাই শুক্রবার ৯টায় নিজবাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ নাতী নাতনী ও বহুগুণাগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় গোন্দারদিয়া কওমি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন হয়।
রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.আবু রাসেল এবং অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামানসহ মধুখালী থানার একদল চৌকস পুলিশসদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
