ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

বরিশালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ডাকাতি মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় মামলা করেছে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নায়েক মো. আব্দুল্লাহ। ঘটনার পর পালিয়ে যাওয়া আসামির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশকে লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেংগুঠিয়া গ্রামের বাসিন্দা রাজ্জাক বেপারীর ছেলে সুজন বেপারী (২৫)। গ্রেপ্তার হওয়া তার স্ত্রী হলেন সাদিয়া (২১)। আর লাইনে প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন-নায়েক মো. আব্দুল্লাহ ও কনষ্টেবল মো. শামীম।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে একটি ট্রলারে ধারালো অস্ত্র নিয়ে ডাকাত দল বাকেরগঞ্জের কারখানা নদী অতিক্রম করছিলো। এ সময় জেলেরা তাদের চ্যালেঞ্জ করলে ধারালো অস্ত্র দিয়ে দেখিয়ে হুমকি দেয়।

তখন জেলেরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। তখন ডাকাত দলটি শর্শী বাজারে ভিড়িয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ চারজন নামধারীসহ পালিয়ে যাওয়া ডাকাত সদস্যের বিরুদ্ধে মামলা করেছে। গণধোলাইয়ের শিকার ডাকাত সদস্য সুজনকে পুলিশ প্রহরায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন পালিয়ে যায়। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তার স্ত্রী সাদিয়াকে আটক করে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে। সাদিয়াকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া স্বামী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। দায়িত্ব অবহেলায় দুই পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram