ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

সাতকানিয়ায় হাতির আক্রমণে যুবক নিহত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন(২৪) নাম এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার(০৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, গত কিছুদিন ধরে হাতির একটি পাল পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে।

হাতির আক্রমণে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram