ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৫
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

পীরগঞ্জ পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পীরগঞ্জ প্রতিনিধি: কোন রকম কর আরোপ ছাড়াই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৪৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে উম্মুক্ত সুধী সমাবেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এবার রাজস্ব খাতে ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ধরা হয়েছে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা।

এসময় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর জামাতের আমীর রফিকুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী শাহাজাহানা, হিসাবরক্ষক রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অবকাঠামো উন্নয়নে রাস্তা সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা ও হাটবাজার উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram