

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় যৌথবাহিনীর অভিযানে সেলিনা (২৮) এবং নুপুর আক্তার (৩০) নামে দুই নারীকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আজ বুধবার (২ জুলাই) দুপুরে যৌথবাহিনী দাইরাদী গ্রামের মাদক ব্যবসায়ী ডালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ডালিমকে বাড়ীতে না পেলেও তার স্ত্রী নুপুর আক্তার (৩০) এবং তার সহযোগী দাইরাদী এলাকার আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া এবং ফারুকের স্ত্রী সেলিনা (২৮) কে ৬৫ পিস ইয়াবাসহ আটক করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং নারায়ণগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

