ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৭
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

ত্রিশালে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে নূর মোহাম্মদ (২২) নামে এক যুবকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ত্রিশাল-কানুরামপুর সড়কের বালিপাড়া ছোটপুল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় আধাঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ ও বিক্ষোভ সমাপ্ত করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিলুর রহমান, মাহাদী হাসান, সিরাজ মুন্সী, কাঞ্চন সরকার, অ্যাড্ভোকেট আরিফ মাহমুদ, আবু তোরাব বাবলু, রুবেল মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ মিয়াসহ আরো অনকে।

বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসনের উদাসিনতায় এলাকাবাসী ক্ষুব্ধ ও শঙ্কিত।

এ বিষয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ পারভেজ বলেন, তিনজন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্য একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ জুন) সন্ধ্যায় পশ্চিম বালিপাড়া গ্রামের কাওসার (১৮) ও সাদেক (৩৫) নামে দু’জন ব্যক্তি নূর মোহাম্মদকে বাড়ি থেকে ডেকে নেয়। পরদিন সকালে একই এলাকার আয়ুব আলী মেম্বারের ডোবার পানিতে তার মরদেহ পাওয়া যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram