ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৯
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের ছেলে সহ নিহত ২

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ীর সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা মিরপুর থেকে স্টার সিরামিক্স ব্র্যান্ডের টাইলস বোঝাই করে বরিশালগামী ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬ নম্বরের একটি ট্রাক সোনার বাংলা স্কুলের পাশে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালগামী আম বোঝাই ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬ নম্বর ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে আম বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার সোহেল (২০) মারা যান।

সংঘর্ষের সময় স্থানীয় শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে পথচারী মো. সবুজ হাওলাদার (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত সবুজ হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও গৌরনদী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনায় আটকে পড়া হেলপারের মরদেহ উদ্ধার করে। উজিরপুর ফায়ার সার্ভিসের সহায়তায় দুইটি ট্রাকও উদ্ধার করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, তারা দ্রুত গিয়ে দুর্ঘটনার উদ্ধারকাজ পরিচালনা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ আম বোঝাই ট্রাকের মালিক মো. রানার সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিষয়টি জানায় এবং ট্রাকটির চালক মাসুদ (২৭), কুষ্টিয়ার ভেড়ামারার মো. লুৎফরের ছেলে বলে শনাক্ত করে। তবে টাইলস বোঝাই ট্রাকের চালক ও হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে দুইটি ট্রাকের ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram