ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৭
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

ইসলামপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে ইউপি সদস্য খুন

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম (৫০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম।

নিহত ইউপি সদস্য আব্দুর রহিম জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।

এ ব্যাপারে কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিম ১নং ওয়ার্ড (জিগাতলা) গ্রামের দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেন দুর্বৃত্তরা তাকে খুন করেছে জানিনা। আব্দুর রহিমের খুনের ঘটনা য়গভীরভাবে শোকাহত আমরা। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে এসে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram