ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চারটি বিদেশী পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ ১১ সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশী করে তাদের আটক করা হয়। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। শুক্রবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের একটি মাইক্রোবাসে জেলা ডিবি পুলিশ তল্লাসী চালায়। তল্লাশী করে ৪টি ৭.৬২ এম এম চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়। মাইক্রোবাসে থাকা ১১ সন্ত্রসীকে আটক করা হয়। মাইক্রোবাসটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার থেকে আসছিল। তাদের বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাপ্তাহিক ছুটির পর তাদের জিজ্ঞাসাবাদ করতে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram