ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

রামগড়ে কর্মচারীকে অপহরণের চেষ্টা, শ্রমিকদের তোপের মুখে পালিয়ে যান ইউপিডিএফ সন্ত্রাসীরা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে সরকারি রাস্তা নির্মাণ প্রকল্পের ঠিকাদারের কর্মচারীকে অপহরণের চেষ্টা করেছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা। নির্মাণ কাজের শ্রমিক ও স্থানীয় গ্রামবাসীদের তোপের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

গতকাল বুধবার (২৫ জুন) রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের সোনাইআগা এলাকায় এ ঘটনা ঘটে। মূলত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই কর্মচারীকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো. নুরুল হোসেন নুরু।

নুরু অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সোনাইআগা রাস্তা কার্পেটিংয়ের কাজ চলছিল। বুধবার বেলা ২টার দিকে কাজ চলা অবস্থায় একটি মোটরসাইকেলে করে ইউপিডিএফের দুইজন সন্ত্রাসী সাইডে এসে সাইড কর্মচারী মো. জহিরকে একপাশে ডেকে নিয়ে তাদের অনুমতি ছাড়া রাস্তার কাজ কেন করা হচ্ছে এসব প্রশ্ন করে। এ নিয়ে ওই দুই সন্ত্রাসীর সাথে কর্মচারীর তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে আসে। তারা ইটপাটকেল ছোঁড়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। অপহরণ চেষ্টার খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে টহলে আসে।

ঠিকাদার নুরু আরো বলেন, এ ঘটনায় সোনাইআগা গ্রামের পাহাড়ি-বাঙ্গালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বলেছে উন্নয়ন কাজে কোনো বাধা তারা বরদাস্ত করবে না। সন্ত্রাসীদের যে কোনো বাধা বা উৎপীড়ন সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে গ্রামবাসীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram