ঢাকা
logo
প্রকাশিত : June 25, 2025

যশোরে জুতার সোল থেকে স্বর্ণের বার উদ্ধার, একজন আটক

যশোর প্রতিনিধি: আজ বুধবার (২৫ জুন) যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৫৮৫.৫৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়নাল মোল্লা (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবির টহলদল জানায়, ময়নালের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গাবতলী এলাকার একটি চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আটককৃত ব্যক্তি ময়নাল ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার ৯ কোর্টবাড়ী গ্রামের জয়নালের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের মূল্য ৩০ হাজার টাকা। মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮৭ লাখ ৭ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, আটককৃত স্বর্ণ ও আসামিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্র, ডলারসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram