ঢাকা
logo
প্রকাশিত : June 25, 2025

পঞ্চগড়ে দুই চা কারখানায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা, ৯০ বস্তা চা জব্দ

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা চা প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে দুই মালিককে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ড। এছাড়াও তিনটি কুরিয়ার সার্ভিস থেকে অবৈধভাবে পরিবহনের অভিযোগে ৯০ বস্তা চা জব্দ করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এই জরিমানা করেন।

চা বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এই অভিযান চালানো হয়। মৈত্রী টি ইন্ডাষ্ট্রিজ অনুমোদন ছাড়া কারখানা সম্প্রসারণ এবং উৎপাদিত চায়ের সাথে নিলাম বাজারে পাঠানোর পরিমাণে গরমিল করায় চা আইন-২০১৬ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নর্থ বেঙ্গল টি ইন্ডাষ্ট্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পরিবহনের অভিযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস ও এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৯০ বস্তা চা জব্দ করা হয়। চা বোর্ড মালিকদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য স্থানীয় কাস্টমস সুপারকে নির্দেশনা দিয়েছে।

অভিযানে চা বোর্ডের পরিসংখ্যান কর্মকর্তা আফ্রিদা ইয়াসমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আকতার, আঞ্চলিক কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, কাস্টমসের সুপার মনিরুজ্জামান এবং পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চা বোর্ডের পঞ্চগড়ের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন জানান, অবৈধভাবে চা পরিবহন এবং চা আইন লঙ্ঘন করে চা উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চা বোর্ড তৎপর রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গুণগত মানের চা উৎপাদন নিশ্চিত করতে তারা কাজ করছেন। চা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram